September 15, 2026, 1:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতি গঠনে বাঁধা দেওয়া ও অতিরিক্ত খাজনা আদায়ের নামে হয়রানির প্রতিবাদে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে ওই ধর্মঘট পালিত হয়।

পরে বাজারের ইজারাদার খোরশেদ আলমের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

মানববন্ধনে বাজারের ব্যবসায়ী আবদুল আলীম, আলী আকবর সহ অন্যান্যরা বলেন, সরকারি তফসিলভুক্ত কামালের বার্ত্তী বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন ইজারাদার। শুধু খাজনা নিয়েই নয় নানা অজুহাতে ব্যবসায়ীদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছেন তিনি। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। শনিবার রাতে বাজার ব্যবসায়ী সমিতি গঠনের জন্য বাজারে সকল ব্যবসায়ী একত্রিত হই। কিন্তু বাজারের ইজারাদার বাজার ব্যবসায়ী সমিতি গঠনে বাঁধা প্রদান করেন এবং কয়েকজনকে মারধর করেন। এক পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া পন্ড হয়ে যায়। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। মানববন্ধনে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ইজারাদারকে গ্রেপ্তারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ