September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু)-এর প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিপ্রবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী হৃদয় তাড়ুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে চাকসুর প্রতিনিধিদল পবিপ্রবিতে এলে তাদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. সাঈদ বিন হাবীব, ছাত্রসংসদের কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক। পবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মো. রেদওয়ানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

সভায় শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক উদ্যোগ গ্রহণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং ছাত্রসংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও ইতিবাচক করার বিষয়েও মতবিনিময় করা হয়।

পরে চাকসুর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় অতিথিদের অভ্যর্থনা, মতবিনিময় ও ক্যাম্পাস পরিদর্শনের সার্বিক সমন্বয় করেন পবিপ্রবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা।

অনুষ্ঠান শেষে উভয় পক্ষ শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ