July 25, 2026, 7:51 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব-এর উদ্যোগে জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের অবদান স্মরণে “আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান–২০২৬” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদের সঞ্চালনায় ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহা. সেলিম উদ্দিন।

সোনারগাঁও ইউনিভার্সিটির শহীদ সাজ্জাদ হোসাইনের পিতা আলমগীর হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, দেশের ইতিহাসে বিভিন্ন গণআন্দোলন ও সংকটময় সময়ে শিক্ষার্থীরা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। জুলাই অভ্যুত্থানেও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জাতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন প্রজন্মের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। আমরা জুলাই বিপ্লবের সময়ে আমাদের সব জনশক্তিকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশনা দিয়েছিলাম। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো, তখন সবার মাথায় চিন্তা ছিল ফ্যাসিবাদকে বিদায় করতে।

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, জুলাই আমাদের নিকট প্রাসঙ্গিক হয়ে ওঠেছিলো। কবি নজরুলের সাহিত্য আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমরা ফ্যাসিবাদের শেখানো বয়ান কালোব্যাজ ধারণ না করে অনলাইনে প্রোফাইল পিকচার লাল করে ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছি। সেসময়ে জেনজিরা কাউকে ছেড়ে কথা বলেনি। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদান পুরো জাতির নিকট স্মরণীয় হয়ে থাকবে। পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আন্দোলনকে বেগবান করতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফিনিক্স পাখির ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধাগণ, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ড. আকরাম উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ড. তাজওয়ার। জুলাই বিপ্লবের আহত যোদ্ধা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী গোলাম রাব্বি, বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থী সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, অরাজনৈতিক সংগঠনের মধ্যে পুসাবের আব্দুল্লাহ মাহফুজ জাকারিয়া, পুনাবের তানজীম উদ্দীন, পুআবের মইনুদ্দীন সুমন, মুনার মাইনুদ্দীন, ফিনল্যান্ড ইসলামিক সোসাইটির সেক্রেটারি সালাউদ্দিন, সমন্বয়কদের মধ্য থেকে বক্তব্য রাখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনিম মুবাশ্বির, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাদিক আল আরমান।

অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এওয়ার্ড প্রদান করা হয়। ক্যাটাগরি এ-তে ৬ষ্ঠ সেমিস্টার পর্যন্ত সিজিপিএ ০৪ অর্জনকারীদের মাঝে গোল্ড মেডেল প্রদান করা হয়। গোল্ড মেডেল এওয়ার্ড প্রাপ্ত তিনজন শিক্ষার্থী যথাক্রমে মোঃ আবির হোসেন সিজান, সাউথইস্ট ইউনিভার্সিটি, হাদিউজ্জামান রিফাত, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, মোঃ আশরাফুল আকন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। এছাড়াও ক্যাটাগরি বি-তে সিজিপিএ ৩.৭০ থেকে ৩.৯৯ প্রাপ্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শহীদ পরিবারের সদস্যদের হাতে শহীদদের স্মৃতি সংবলিত স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির বিপ্লবী শিক্ষার্থীদের গৌরবগাঁথা অবদান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ