September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বাংলাদেশে দক্ষিন পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ (স্কোপ) প্রকল্পের আওতায়, বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার’র আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুুপরে তালার শাহপুরে সংস্থার সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব ও ¯^াগত বক্তব্য প্রদান করেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা|

জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহসভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন, মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি দেবকী রানী, সমাজ সেবা অফিসের প্রতিনিধি তৌফিক ইমরান, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী সরদার, জলবায়ু পরিবর্তন নেটওয়ার্কের সাধারন সম্পাদক হাসিনা পারভীন, সদস্য তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, ভুমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরা, দিলীপ সানা, আব্দুল আলীম, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, সাংবাদিক জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, সেলিম হায়দার, সেকেনদার আবু জাফর বাবু, কর্মসূচি স¤^š^য়কারী কাজী বাবর আলী প্রমুখ|

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ| সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষতি মোকাবেলায় উদ্দ্যোগ ও ভবিষ্যৎ করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়| এছাড়া, প্রকল্পের উপকারভোগীরা এসময় প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধায় তাদের ক্ষতির প্রভাব মোকাবেলা করতঃ সফলতা তুলে ধরেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ