September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শরণখোলায় আর্থ স্কাউটদের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি

যুবসমাজের ক্ষমতায়ন এবং সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ জোরদারের লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় আর্থ স্কাউটদের নিয়ে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শরণখোলার অগ্রদূত ট্রেনিং ক্লাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শরণখোলা রেঞ্জের আওতাধীন চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন আর্থ স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে সুন্দরবন সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলা এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল।
এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, রসূলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার বয়োজিদ হোসেন ও সাদিয়া আফরোজ মিতু, ফ্যাসিলিটেটর সোবাহান তালুকদার এবং শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অন্যতম ভিত্তি। তাই এ বন রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আর্থ স্কাউট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে জ্ঞান, সচেতনতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় ও এলাকায় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ