July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কাশিয়ানীতে বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে একটি বিশেষ সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলার জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাখসানা লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. মনোয়ার মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জোরালো বক্তব্য তুলে ধরে। দশম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয়ে ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধের দাবি জানায়।

একই শ্রেণির আরেক শিক্ষার্থী, শিক্ষার আলো বিস্তারের মাধ্যমেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থী’রা তাদের বক্তব্যে উল্লেখ করে, অনেক অভিভাবক আর্থিক কষ্ট ও সামাজিক দুরবস্থার কারণে খরচ কমানোর উদ্দেশ্যে কম বয়সে মেয়েদের বিয়ে দেন, যা প্রকারান্তরে একটি শিশুর জীবন ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এসব সচেতনতামূলক বক্তব্যকে সাধুবাদ জানান এবং বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ