September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ​ সাম্প্রতিক টানা বৃষ্টিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেট হতে মারুকা যাওয়ার রাস্তাটি পানিতে তলিয়ে চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। ৬০০ ফুটের এই রাস্তাটির প্রায় ৫৫০ ফুট অংশই বৃষ্টির পানিতে ডুবে থাকায় পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার বাসিন্দাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়।

​এলাকাবাসীর এই ভোগান্তি ও মানবিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার। তাঁর অর্থায়নে এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার সংযোগস্থলে পানির ওপর দিয়ে চলাচলের জন্য একটি দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।

​সাঁকোটি নির্মাণের ফলে সাময়িকভাবে হলেও যাতায়াতের সুব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়া বাসীর মাঝে। স্থানটিতে চলাচলের বিকল্প মাধ্যম হওয়ায় জাকির সরকারের এই জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় সকল শ্রেণী-পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় পুরোটাই তলিয়ে যায়। বাঁশের সাঁকোটি তৈরি হওয়ায় এখন আমরা অন্তত নিরাপদে হেঁটে চলাচল করতে পারছি। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা জাকির সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ