September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাশিয়ানীতে কিশোর গ্যাং প্রতিরোধে র‍্যাবের মতবিনিময় সভা

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইভটিজিং, কিশোর গ্যাং এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

সোমবার, ২০ জুলাই সকালে কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে র‍্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের এডিশনাল এসপি জনাব এম এম রেজাউল করিম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং সমাজ ও দেশের জন্য বড় হুমকি। এগুলো প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কোনো অপরাধ চোখে পড়লে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন।”

সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর আলম তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক জনাব ইন্দ্রজিৎ কুমার কুন্ডু। তারা র‍্যাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ ও সাইবার বুলিং সম্পর্কেও সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ