July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে ৫ ক্ষুদ্র ব্যবসায়ী পেলেন সুদমুক্ত ‘কর্জে হাসানা’ ঋণ

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে ৫ ক্ষুদ্র ব্যবসায়ী পেলেন সুদমুক্ত ‘কর্জে হাসানা’ ঋণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জে কে ইসলামি মিশন, খুলনার উদ্যোগে পরিচালিত ‘কর্জে হাসানা প্রকল্প’-এর আওতায় ৫ জন অসচ্ছল ক্ষুদ্র ব্যবসায়ীকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।


রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ রোডস্থ মেসার্স রাফি মোটরসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মোট ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্জে হাসানা প্রকল্পের কো-অর্ডিনেটর হাফেজ মো. শহিদুল ইসলাম, মূলঘর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি, দৈনিক ইনকিলাব এর ফকিরহাট উপজেলা প্রতিনিধি সৈয়দ জালিস মাহমুদ, খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন, দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি সৈয়দ এহতেশামুল করিম অনুজ এবং প্রকল্পের উপকারভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কর্জে হাসানা প্রকল্প’-এর মূল লক্ষ্য হলো সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে ইসলামী শরিয়াহভিত্তিক সুদমুক্ত অর্থসহায়তার মাধ্যমে অসচ্ছল ও ঋণগ্রস্ত মানুষকে স্বাবলম্বী করে তোলা।

এ প্রকল্পের আওতায় ঋণগ্রহীতারা সপ্তাহে ২০০ টাকা করে ৫০ সপ্তাহে শুধুমাত্র মূলধন পরিশোধ করবেন। এ ঋণের বিপরীতে কোনো ধরনের সুদ বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না।

বক্তারা আরও জানান, ইসলামী অর্থনীতিতে ‘কর্জে হাসানা’ হলো মানবকল্যাণমূলক একটি ব্যবস্থা, যেখানে সচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনা সুদে অসচ্ছল মানুষের প্রয়োজন পূরণে ঋণ প্রদান করেন।

২০২৫ সালে চালু হওয়া এ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ১০ জন করে অসচ্ছল ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হচ্ছে।

আয়োজকদের আশা, এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হবেন এবং সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ