September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত পরীক্ষার্থীসহ ৭

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ মোট ৭ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইসরাত জাহান, নাসরিন আক্তার ও জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমত আরা কেয়া ও আম্বিয়া খাতুন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। পা ভেঙে যাওয়ার পরও ইকবাল হোসেন ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। আহত হয়েছেন অটোরিকশা চালক গোলাম হোসেনও।

হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, “আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ