September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় (আলাউদ্দীন হোটেল) থেকে রেলস্টেশন (গেট) পর্যন্ত সড়ক ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের চুক্তিমূল্য ১৪ লাখ ৫৪ হাজার ৯৯০ টাকা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদুল হক নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক মোঃ হারুনুর রশিদ বলেন, সড়কটি ইউনিব্লক দ্বারা উন্নয়ন করা হলে পথচারী ও যানবাহন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ