September 15, 2026, 2:21 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পবিপ্রবি প্রতিনিধি

রবিবার (১৯ জুলাই) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ অধ্যয়নরত রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স এর ২০২৬–২০২৭ মেয়াদের এক বছর মেয়াদি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. মাফিন সভাপতি এবং রোহান সরকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের মনোনয়ন দেওয়া হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়, পবিপ্রবিতে অধ্যয়নরত রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

নবনিযুক্ত ও পুনর্নিযুক্ত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ সংগঠনে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ