September 15, 2026, 8:06 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে ভর্তুকি মূল্যে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার, ১৯ জুলাই সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এই কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক জানিয়েছেন, চলতি জুলাই মাসে নগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট এক লাখ চুয়াত্তর হাজার সাতান্ন জন কার্ডধারী পরিবার এই সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টি সহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভুর্তুকি মুল্যের পন্য বিক্রি করা হচ্ছে। এবারে চারশ আটান্ন টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই ধরনের সাবান দেওয়া হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল দুইশ টাকা, দুই কেজি মসুর ডাল একশ বিশ টাকা এবং এক কেজি চিনি সত্তর টাকা। পঁয়তাল্লিশ টাকা মুল্যের গায়ে মাখা সাবান ও তেইশ টাকা দরের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে । একজন ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন আবার নাও নিতে পারবেন। সরকারি এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে।

টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বরাদ্দ থাকলেও, জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভূর্তুকি মুল্যে চাল বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ