July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টানা বৃষ্টিতে খুলনার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

টানা বৃষ্টি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের প্রভাবে খুলনার বিভিন্ন কাঁচাবাজারে কাঁচা সবজি, মাছ, মুরগিসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারগুলোর নিত্যদিনের বাজার খরচ বেড়ে যাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (১৮ জুলাই) নগরীর নিউমার্কেট, দৌলতপুর, নিরালা, ময়লাপোতা ও সোনাডাঙ্গা বাজার ঘুরে দেখা যায়, বেগুন, ঢেঁড়স, বরবটি, করলা, ঝিঙা, পটলসহ অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ ও পরিবহনে সমস্যা হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে।

মাছের বাজারেও স্বস্তি নেই। রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ ও চিংড়িসহ বিভিন্ন মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে ঘের ও পুকুরের উৎপাদন ব্যাহত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ব্রয়লার, সোনালি ও লেয়ার মুরগির দাম আগের তুলনায় বেড়েছে। তবে গরু ও খাসির মাংসের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও উচ্চমূল্যের কারণে ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে।

বাজার করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, প্রতিদিনই বাজারে এসে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। একই পরিমাণ অর্থ দিয়ে আগের তুলনায় অনেক কম পণ্য কেনা যাচ্ছে। এতে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত মূল্য কমার সম্ভাবনা কম বলে তাদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ