September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: পারভেজ মিয়া, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দিবস টি উদযাপন উপলক্ষে খলিলুর রহমান ডিগ্রি কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সভা স্থল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে দলীয় ব্যানার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। র‍্যালিপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।

এ সময়ে উক্ত আলোচনা সভা ও রয়্যালটিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতি শেখ হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন,
“বিএনপি জনগণের দল, মানুষের অধিকার আদায়ই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন
“বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।নেতাকর্মীদের ঐক্য, সাহস ও ত্যাগের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণ সম্ভব হবে।”

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানের মাধ্যমে বিএনপির আদর্শ তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আন্দোলন-সংগ্রামের প্রেরণা ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ