July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঢাকায় অনুষ্ঠিত হলো ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

ঢাকায় অনুষ্ঠিত হলো ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স অনুষ্ঠিত
শনিবার (১৮ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জ্ঞানচর্চা, ইসলামী চিন্তা ও উম্মাহর ঐক্যের আহ্বানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী, সাহেবজাদা, হযরত মাওলানা মুহাম্মাদ মনজুর নোমানী (রহ.)। তিনি তাঁর বক্তব্যে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তাধারা, উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান, ইসলামী সংস্কার আন্দোলনে তাঁর ভূমিকা এবং বর্তমান সময়ে তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় আলেম-উলামা, মুফতি, মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ।
বক্তারা বলেন, ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী সংস্কারক, মুজাদ্দিদ ও মনীষী। তাঁর জ্ঞানচর্চা, গবেষণা, কুরআন-হাদিসভিত্তিক চিন্তাধারা এবং উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা আজও মুসলিম সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় তাঁর আদর্শ ও কর্মপদ্ধতি অনুসরণের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের আয়োজন করে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। এতে সহযোগিতা করে Tarsheed Academy এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণাভিত্তিক কনফারেন্স ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর জীবন, কর্ম ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং ইসলামী জ্ঞানচর্চা ও ঐক্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ