October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

সে জিজ্ঞেস করেছিলো লেখক; উত্তম কুমার

উত্তম কুমার

সে জিজ্ঞেস করেছিলো
লেখক: উত্তম কুমার

সে জিজ্ঞেস করেছিলো
আপনার নদী ভালো লাগে?
আমি বলিনি-
তুমি সাথে থাকলে নদীর প্রত্যকটি ঢেউ আমার শ্বাস- প্রশ্বাসের মত লাগে…

সে জিজ্ঞেস করেছিলো
“বৃষ্টিতে ভিজতে ভালো লাগে?
অথচ আমি বলিনি,
তুমি সাথে থাকলে আগুনে পুড়তেও আমার বেশ লাগে…

সে জিজ্ঞেস করেছিলো
ঝর্না ভালো লাগে?
আমি বলিনি,
তুমি থাকলে অগ্নিদগ্ধ দাবানলও আমার শীতল লাগে…

সে জিজ্ঞেস করেছিলো
ঝড়কে আপনার কেমন লাগে?
অথচ আমি বলিনি,
তুমি সাথে থাকলে ঝড়কেও আমার শান্ত লাগে…

সে জিজ্ঞেস করেছিলো,
নির্জন দ্বীপের কুড়েঘর ভালো লাগে ?
আমি বলিনি,
তোমার সাথে হলে ভবঘুরে বেদে জীবনও আমার স্বর্গ লাগে…

সে জিজ্ঞেস করেছিলো
কাউকে ভালো লাগে?
অথচ আমি বলিনি
তোমারে আমার ভীষণ লাগে…!!

সে জিজ্ঞেস করেছিলো
চুপ কেন, কী ভালো লাগে?
আমি বলিনি,
তোমার জন্য আমার অশ্রু ফেলে, দুঃখ পেতেও ভালো লাগে…!!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ