September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনে অভিযানে কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ

জি, এম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খাল সহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকা সহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।

এ সময় ৯৫ পিচ নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে শনিবার (১৮ জুলাই) ভোর রাতে দিকে বাটলু, আড়পাঙ্গাশিয়া নদী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়া সহ নৌকা জব্দ করা হয়দ। অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ