September 15, 2026, 2:58 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসলামের সঠিক দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে- মো. মোবারক হোসাইন

এস এম আরাফাত হোসাইন

ইসলামের সঠিক দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, তবেই গড়ে উঠবে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ: মো. মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর-এর উদ্যোগে রাজধানীর আগারগাঁও এলাকার একটি মিলনায়তনে শুক্রবার (১৭ জুলাই) রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সকল স্তরের জনশক্তিকে এখন থেকেই সমাজের সর্বস্তরের মানুষের কাছে যেতে হবে। ইসলামের সঠিক ধারণা ও আদর্শ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই কেবল আগামী দিনে একটি ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, ইসলামের দাওয়াত কেবল বক্তৃতা বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ এবং মানবিক সেবার মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে আন্তরিকতা, সততা ও আদর্শিক দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজম-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন মাওলানা আবুল কালাম আজাদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা এইচআরডি সম্পাদক হুমায়ুন কবির, থানা অফিস সম্পাদক তৌহিদুর রহমানসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ইসলামী আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নৈতিক ও আদর্শিক সমাজ বিনির্মাণে রুকনদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ