September 15, 2026, 3:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

এসকেএস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

মো. আব্দুর রাজ্জাক আল রোহান, গাইবান্ধা প্রতিনিধি

বেসরকারী উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার পুটিমারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, (১৬ জুলাই) শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় সংলগ্ন কমিউনিটিতে ফলজ বৃক্ষের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR)-III Project এর আয়োজনে পুটিমারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপন উপলক্ষে শিক্ষক,শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা,সবজি বীজ এবং বিদ্যালয় সংলগ্ন কমিউনিটিতে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

প্রকল্পের উদ্যোগে প্রকল্প ভুক্ত ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা এবং সবজি বীজ বিতরণ করা হবে যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ