July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো প্রধান

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে বরিশালে

বৃহস্পতিবার বিকালে শ্রীশ্রী শংকর মঠ থেকে তিনটি রথে করে এই যাত্রা শুরু হয় নগরীতে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আয়োজনে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে তিনটি আলাদা রথে করে নগরী পরিক্রমা করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া রথগুলো নতুন বাজারের অমৃতাঙ্গনে শেষ হয়। রথযাত্রার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সভাপতি রাখাল চন্দ্র দে।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু বলেছেন, রথযাত্রাটি শংকর মঠ থেকে শুরু হয়ে নগরীর নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানার মোড় হয়ে নতুন বাজারের অমৃতাঙ্গনে এসে শেষ হয়। তিনটি রথ সনাতন ধর্মাবলম্বীরা দড়ি দিয়ে টেনে নগর পরিক্রমা করান।

তিনি আরো বলেছেন, ২৪ জুলাই অমৃতাঙ্গন থেকে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিনও নগর পরিক্রম করা হবে ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে নিয়ে। উল্টো রথযাত্রা শংকর মঠে এসে শেষ হবে। আজ থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আয়োজনে রাধা শ্যাম সুন্দর মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রায় ধর্মীয় গানের তালে তালে নৃত্য করেন। এসময় রথ থেকে প্রসাদ বিতরন করা হয়। রথযাত্রা উপলক্ষে সড়কের দুই পাশে সনাতন ধর্মাবলম্বীরা দাড়িয়ে উৎসব উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ