July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কাঁঠালিয়ায় জুলাই শহিদ দিবস পালিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে “জুলাই শহিদ দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমী রানী বল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার মুন্সী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ জুলাই শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ