July 25, 2026, 4:00 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দলিত’র উদ্যোগে সরকারি দপ্তরের সাথে যুব ক্লাবের সংযোগ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মানুষদের উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের বিদ্যমান সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে সহযোগীতা প্রদানের লক্ষ্যে যুব ক্লাব সদস্যদের সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় বুধবার (১৫ জুলাই) সকালে পাইকগাছা উপজেলা সমাজ সেবা অফিসারের অফিস কক্ষে এবং যুব উন্নয়ন অফিসারের অফিস কক্ষে পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়।

দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস’র সভাপতিত্বে এবং প্রোগ্রাম সমন্বয়কারী নেপাল দাস’র পরিচালনায় উপজেলা সমাজ সেবা অফিসারের সাথে অনুষ্ঠিত সংযোগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক হোসেনুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন সমাজ কর্মী মো. মিজানুর রহমান ও অফিস সহকারী মো. শবুজ আহমেদ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিনে উপজেলা যুব উন্নয়ন অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত অনুরুপ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল লতিফ। এছাড়া সহকারী যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর মোড়ল ও হিসাব রক্ষক মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। দুটি সংযোগ সভায়, পাইকগাছা উপজেলার বাঁকা, গদাইপুর, নাসিরপুর ও কাশিমনগর দলিত যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জনগনের জন্য প্রদত্ত সরকারি সকল সেবা দলিত জনগোষ্ঠীর মানুষ যেন অগ্রাধিকার ভিত্তিতে পায় সে বিষয়ে করনীয় নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ