July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজেদের পরিবেশ নিজেদের রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

বরিশাল ব্যুরো প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে কথা, স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। এভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, মানুষের জন্য ভালো কাজগুলো করি, তাহলে সবাই উপকৃত হবো। আসুন এই বৃক্ষ রোপণের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হই যে যার অবস্থান থেকে পরিবেশকে সুন্দর ও ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।

সোমবার (১৩ জুলাই) বেলা সোয়া ২টায় বরিশাল নগরের ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী খালের দুইপাশে একযোগে সাড়ে তিনশত গাছের চারা রোপণ কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলে।

তিনি আরও বলেন, নিজেদের পরিবেশ নিজেদের রক্ষা করতে হবে, নিজেদের ঘর যদি নিজেরা গুছিয়ে না রাখি তাহলে ঘরটা ময়লা হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো। অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করবো, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব নষ্ট করে দেবো?

প্রধানমন্ত্রী বলেন, গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না, আমি অনুরোধ করবো স্থানীয়সহ যারা চারা রোপণ করলেন তারা সবাই মিলে গাছগুলোর যত্ন নেবেন। গাছগুলো বড়ো হলে শুধু স্থানীয়রাই নয়, এখানে যারা আসেন তারাও উপকৃত হবেন।

তিনি বলেন, সুন্দর প্রবহমান গুরুত্বপূর্ণ সাগরদী খালের যত্ন করা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়, এর দুইপাশে যত মানুষ আছে তাদেরও সবাইকে এ খালের যত্ন করতে হবে। খালের ভেতর পলিথিনসহ অনেক বোতল ভেসে আসে বিভিন্ন সময়, আপনারা যারা স্থানীয় রয়েছেন তারা খালের ভেতরে নিজেরা কিছু ফেলবেন না, আর অন্যদের ফেলতেও বারণ করবেন। সিটি করপোরেশনের বিন রয়েছে- তারমধ্যে যেন পানির বোতল, টিস্যু ফেলতে হবে, এজন্য সিটি করপোরেশনকেও প্রচারণা চালাতে হবে।

এসময় প্রধানমন্ত্রীর সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছানো। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর। এসময় তার গাড়ি বহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বরিশাল নগরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সড়কের দুই পাশে থাকা মানবপ্রাচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বেলা ২টায় বরিশাল শহরের বান্দরোডে এসে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ