July 25, 2026, 3:12 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজারহাটের মানবিক নেতা শাহাদাৎ হোসেন লাল জনপ্রিয়তার শীর্ষে

মো. রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন সমাজসেবক শাহাদাৎ হোসেন লাল।

​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার এবং পাড়া-মহল্লায় সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষের কাছে সমর্থন ও ভালোবাসা কামনা করেন। সেই সাথে মাদক মুক্ত রাখতে ইউপির স্কুল, মাদ্রাসা এবং কলেজে বিভিন্ন খেলাধুলার সরণ জাম বিতরণ করে আসছেন।

গণসংযোগকালে শাহাদাৎ হোসেন লাল বলেন, “রাজারহাট ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।” এবং আমি ক্ষমতার লোভ বা ব্যক্তিগত স্বার্থে নির্বাচনে আসিনি।

রাজারহাট ইউনিয়নকে একটি বৈষম্যহীন ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করছি, আগামীতেও সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। ইউনিয়নের সর্বস্তরের জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে সকলের কাছে দোয়া, আর্শীবাদ ও ভালোবাসা সহ সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ