July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক; প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মো. শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্গন্ধমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সাভারবাসী যেন দীর্ঘদিনের ময়লা ও দুর্গন্ধের ভোগান্তি থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মহাসড়কে কেউ নতুন করে ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

”তিনি আরও বলেন, মহাসড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাভারের আলমনগর এলাকায় অবস্থিত আমিনবাজার রাজস্ব সার্কেল (ভূমি) কার্যালয়ও পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ