October 31, 2026, 1:45 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কোটালীপাড়ার আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার স্কাউট ভবন থেকে আমতলী ইউনিয়নের পুর্বচিত্রাপাড়া পর্যন্ত সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান, চান মিয়া সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সড়ক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

তারা বলেন, গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এসব কাজের গুণগত মান নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু অনিয়মের তদন্ত না করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সড়ক নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরদিন ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং হাতের স্পর্শেই উঠে যেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ধস দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ