July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠানে এইচআর ক্লাবের সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দিন।

এ সময় অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হাছান উদ্দিন বলেন, “এইচআর ক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এইচআর ক্লাব আরও নতুন ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদী।”

সভাপতির সমাপনী বক্তব্যে মো. মমিন উদ্দিন বলেন, “উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এইচআর ক্লাব অতীতেও বিভিন্ন ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দেশীয় মৌসুমি বিভিন্ন ফলের সমাহার, অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল উৎসবের আবহকে স্মরণ করিয়ে দেয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ