September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী রেলস্টেশন সংলগ্ন ফুটপাতে দুর্গন্ধে জনদুর্ভোগ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটপাত দিয়ে চলাচলকারী পথচারীরা তীব্র দুর্গন্ধের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শনিবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতের একাংশে প্রকাশ্যে প্রাকৃতিক প্রয়োজন সারার কারণে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনার জন্য কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সরকারি পাবলিক ওয়াশরুমের অভাবও এ পরিস্থিতির অন্যতম কারণ। বিশেষ করে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও অন্যান্য জনবহুল এলাকায় পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট না থাকায় অনেকেই বাধ্য হয়ে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক প্রয়োজন সারছেন, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগজনক।

সচেতন নাগরিকদের দাবি, মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজশাহী সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আধুনিক, নিরাপদ ও পরিচ্ছন্ন পাবলিক ওয়াশরুম নির্মাণ এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জনদুর্ভোগ কমবে, নগরীর পরিচ্ছন্নতা রক্ষা পাবে এবং নাগরিক সেবার মানও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ