September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় পাহাড়ে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের পাশাপাশি অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্কও অচল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের পাশাপাশি অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্কও অচল হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখাযায়, জরুরি যোগাযোগ অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস,ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তুলে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল নেটওয়ার্কও উধাও হয়ে যায়। ফলে প্রয়োজনের সময় স্বজনদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। অনেক এলাকায় বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবাও বন্ধ হয়ে পড়েছে। এতে নগদ অর্থের সংকটে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও দমকা হাওয়ার কারণে ১১ কেভি বিদ্যুৎ বিতরণ লাইনের বিভিন্ন স্থানে একাধিক কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। গাছের ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে বারবার লাইন ট্রিপ করায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

লামা বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নাসির বলেন, ‘প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিভিন্ন স্থানে গাছের ডাল বিদ্যুৎ লাইনের ওপর পড়ে ১১ কেভি লাইনে একাধিক ফল্ট সৃষ্টি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মোবাইল নেটওয়ার্কেও। বিদ্যুৎ না থাকায় অধিকাংশ মোবাইল টাওয়ারের ব্যাকআপ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। ফলে অনেক এলাকায় কোনো অপারেটরের নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, মোবাইল অপারেটরগুলো সব টাওয়ারে পর্যাপ্ত ব্যাকআপ সুবিধা থাকার দাবি করলেও বাস্তবে বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নেটওয়ার্ক সমস্যার কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে ‎পাহাড়ি এই জনপদের মানুষের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থাকে দুর্যোগ-সহনশীল করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তা না হলে প্রতি বর্ষা মৌসুমেই একই সংকটের পুনরাবৃত্তি ঘটবে বলে জানান তারায়।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। মোবাইল নেটওয়ার্ক সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা টাওয়ারে ব্যাকআপ ব্যবস্থার কথা জানিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ