July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কাঁঠালিয়ায় বৃষ্টিতে ভেঙ্গে গেছে ঘর, গৃহহীন হতদরিদ্র পরিবার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় হতদরিদ্র মো.শাহিন হাওলাদার তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন একটি ভাঙ্গা ঘরে। কোন ঝড় না হলেও বৈরী আবহাওয়ায় গত ৬ দিনের টানা বৃষ্টিতে হঠাৎ তার ঘরটি ভেঙ্গে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের লোকজন।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘরের মধ্যে পরিবারের চার সদস্যসহ একটি ত্রাণের গরু ছিল। শাহিন হাওলাদারসহ পরিবারের লোকজন বের হতে পারলেও গরুটি ঘরের মধ্যে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে গরুটিকে উদ্ধার করে।

ক্ষতিগ্রস্থ্য শাহিন হাওলাদার জানান, ঘরটি বিধ্বস্ত হওয়ায় বাড়ীর অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি পরিবারের সকলকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাই সমাজের বৃত্তবান ও সরকারের কাছে একটি ঘরের জন্য আবেদন জানান তিনি।

শাহিনের ভাঙ্গা ঘর পরিদর্শন করেছে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, স্থানীয় কৃষক দলের নেতা মো. শাহিন আকন, মো. মাইনুল হোসেন হাওলাদার, ছাত্রদলের মো. রুবেল মোল্লা।

স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম এর ফেসবুক স্টাটাস দেখে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন তাৎক্ষণিক ভাঙ্গা ঘর পরিদর্শন করেছে এবং একটি ঘর তুলে দেয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ