July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমবায় সমিতির আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার আমবাড়ী এলাকার বাবুর বাজারে সমিতির কার্যালয়ে স্থানীয় সুধীজনদের সঙ্গে নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভার মধ্য দিয়ে সমিতিটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

সমাজসেবক প্রদীপ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজসেবক হ্যান্ড্রি বাড়ৈ, আলবার্ট জজ, মানিক হালদার, টুলু বাড়ৈ, সেন্টু বাড়ৈ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জন বৈদ্য।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে এই সমবায় সমিতির যাত্রা শুরু হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

মতবিনিময় সভায় সমিতির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ