September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির সিপাহি জাকারিয়া শ্রেষ্ঠ পুরস্কার পেলেন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই ) জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক মামুনুর রশিদসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। সভায় জুন ২০২৬ মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। ডিএনসির মাসিক সমন্বয় সভায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সিপাহি জাকারিয়া হোসেন।

পর্যালোচনায় জানানো হয়, মে ২০২৬ মাসের তুলনায় জুন ২০২৬ মাসে নিয়মিত মাদক মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাদকবিরোধী অভিযানে এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করা হয় এবং তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। এছাড়া, জুন মাসে একটি উল্লেখযোগ্য মাদক মামলা সফলভাবে উদ্ঘাটনে বিশেষ অবদান রাখায় ‘খ’ সার্কেলের সিপাহী মো. জাকারিয়া হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে কর্মকর্তারা জেলার মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ