October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

সুজুকির বিশ্বকাপ অফারে পুরস্কার জিতলেন রাজশাহীর শীলা সরকার

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

মোটরসাইকেলের “Suzuki World Cup Madness Offer 2026” প্রচারণায় ৪৩ ইঞ্চি 4K র‍্যানকন টেলিভিশন জিতেছেন রাজশাহীর শীলা সরকার।

আব্দুল্লাহ মোটরস সুজুকি, রাজশাহী সূত্রে জানা যায়, শীলা সরকার রাজশাহীর ভদ্রা এলাকার আব্দুল্লাহ মোটরস সুজুকি শোরুম থেকে একটি সুজুকি মোটরসাইকেল ক্রয় করেন। পরবর্তীতে ২০২৬ সালের ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত অফারের লটারিতে তিনি সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হয়ে ৪৩ ইঞ্চি 4K র‍্যানকন টেলিভিশন জিতে নেন।

এ উপলক্ষে আব্দুল্লাহ মোটরস পরিবারের পক্ষ থেকে বিজয়ী শীলা সরকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানায়, Suzuki World Cup Madness Offer 2026-এর আওতায় প্রতিদিন চারজন ক্রেতাকে ৪৩ ইঞ্চি 4K র‍্যানকন টেলিভিশন, প্রতি সপ্তাহে একজন বিজয়ীকে একটি Suzuki Gixxer SF 250 মোটরসাইকেল এবং গ্র্যান্ড ফিনালেতে একজন সৌভাগ্যবান ক্রেতাকে ১০০ ইঞ্চি 4K র‍্যানকন টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে।

আব্দুল্লাহ মোটরসের পক্ষ থেকে জানানো হয়, অফার চলাকালে সুজুকি মোটরসাইকেল ক্রয়কারী ক্রেতারা নির্ধারিত শর্তসাপেক্ষে এই লাকি ড্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ