September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে এক দফা, এক দাবি সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান চাই এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখা।

মঙ্গলবার (2 সেপ্টেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো- এন্ট্রিপদ নবম গ্রেডে রেখে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন। এ দাবি পূরণ না হওয়ায় শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই এক দফা দাবি বাস্তবায়ন এখন জরুরি। আয়োজন করে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ