July 25, 2026, 4:10 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হালদা নদীর মৎস্যজীবীদের সেলাই মেশিন বিতরণ

 চট্টগ্রাম প্রতিনিধি

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার, ৫ জুলাই উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রাউজান চট্টগ্রামের আয়োজনে এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় ৪ জুলাই শনিবার বিকেলে হালদার পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আমিন উর রশিদ।

তিনি বলেন আগামী ১৫ দিনের মধ্যে হালদা পাহারার জন্য একটি স্পিডবোট দেওয়া হবে। তবে শুধু পাহারা দিলেই হবে না, হালদাপাড়ের মানুষকে সচেতন হতে হবে। সবাইকে মিলে নদী পাহারা দিতে হবে। তিনি আরও বলেন আপনারা অনেক ভাগ্যবান, এরকম একটি নদী পেয়েছেন। এই নদী রক্ষা করার দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন এম.পি। তিনি বলেন, হালদা শুধু চট্টগ্রামের নয়, সমগ্র দেশের গর্ব। নদী রক্ষার পাশাপাশি নদীকেন্দ্রিক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে হালদা তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন সভাপতিত্বে অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

স্বাগত বক্তব্য দেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, বিএনপি নেতা এম. এ. হালিম চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ, ছৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, সাবের সুলতান কাজল, আবু হানিফ চম্পা, রোশাংগীর আলম, শফিউল আলম, মো. সালাউদ্দিন।
এছাড়া রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হালদা নদীর মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং একই সঙ্গে হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ