July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে এ ঘটনায় বাসে থাকা অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি ‘নাহিদ সুপার পরিবহণ’ নামের ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহণের যাত্রীবাহী বাসটি রায়াপুর বটতলা এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সাথে সাথে বাসের নিচে চাপা পড়েন সুপারভাইজার মনির হোসেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাসের ভেতরে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত জানালার কাচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে টেনে তোলা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ