September 15, 2026, 11:10 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজশাহীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার, ৪ জুলাই বিকেলে নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত এনটিভির অফিসে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ খবর ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি আজ জনগণের আস্থার টেলিভিশনে পরিণত হয়েছে। দীর্ঘ ২৪ বছর ধরে সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমে দেশের গণমাধ্যমে চ্যানেলটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এই গৌরবময় অর্জনের জন্য বক্তারা এনটিভি পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনটিভি তার এই সফল অগ্রযাত্রা অব্যাহত রাখবে। একই সাথে অনুষ্ঠানে এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এনটিভির রাজশাহীর ব্যুরো প্রধান শ. ম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ ফরিদুল ইসলাম।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম।
দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।
নাগরিক পার্টি এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী।
এনসিপির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান।
সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ