September 15, 2026, 8:56 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক  মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির পক্ষ থেকে মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার প্ল্যাটফর্মে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

এ সময় রাজশাহী মহানগর জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ বিএনপির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ, দল ও জনগণের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ