September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শ্যামনগরে সামান্য বৃষ্টিতেই পানির নিচে স্কুল মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯ নং শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়।

দুর্ভোগ কমাতে মাঠ মাটি দিয়ে ভরাট করার দাবি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের।সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই পানি মাড়িয়েই বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রবেশ করছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের অভিভাবকেরা বলেন, ১৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আধুনিক ভবন নেই। প্রতিবছর বর্ষাকাল আসলেই সামান্য বৃষ্টিপাতে মাঠে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এসব সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে মাঠটিতে জলাবদ্ধতা লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে মাঠে পানি বেড়ে যায়।এই জলবদ্ধতার কারণে ক্লাসরুমে ছোট ছোট বাচ্চাদের আসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তবে এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হব বলেন, ওই স্কুলের মাঠ ভরাটের জন্য তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে,বরাদ্দ আসলে দ্রুত কাজ শুরু করবো।

সহকারী এটিও মোঃ শাহিন হোসেন বলেন, মাঠে পানি জলবদ্ধতা দেখে আসছি, তবে আমরা চেষ্টা করছি দ্রুত মাঠটা কিভাবে ভরাট করা যায়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ