September 15, 2026, 4:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবন চত্বরে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক হেদায়েতুৃল ইসলাম সোহেল, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, তাতিদলের সভাপতি বাচ্চু হাসান খান, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজাসহ জেলা বিএনপি সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দুই হাজারেরও বেশি নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

শোভাযাত্রায় দলীয় এবং দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ