September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) দিনগত রাতে মাতামুহুরী নদীর বাজার ঘাট এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

এতে থানা পুলিশ সহযোগিতা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামী নদীর ওই এলাকায় ব্লক নির্মাণের জন্য এক শ্রেণির অসাধু চক্র প্রতি রাতে অবৈধভাবে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অভিযান চালায় প্রশাসন।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর প্রবাহের জন্য স্বাভাবিক হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ