September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

​সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

চুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের বিলকুল গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২০) বিয়ের প্রলোভনে দীর্ঘ দিন ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত আসাদুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিলকুল গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ওই তরুণী বুদ্ধি প্রতিবন্ধী। একই গ্রামের আসাদুল শেখ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন যাবৎ শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন।

সম্প্রতি তরুণীর শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
​ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত আসাদুল শেখ টালবাহানা শুরু করেন। উপায়ান্তর না দেখে ভুক্তভোগীর বাবা আলী মল্লিক বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

​কচুয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০১)। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আজ অভিযুক্ত আসাদুল শেখকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​এ ধরনের ঘটনায় সমাজের সচেতন মহল ও স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ