September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বৃহস্পতিবার ২ জুলাই থেকে সারাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবার এ পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। তবে গত বছরের (২০২৫) তুলনায় বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী সংখ্যা।

রাজশাহী শিক্ষাবোর্ডের দেয়া তথ্য মতে এই বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭৩ হাজার ৫৭ জন জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী। এ বছর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলায় ২০৮টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া শিক্ষাবোর্ডে অন্তর্ভুক্ত আট জেলায় ২০৮টি কেন্দ্রে ৭৪৭টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষাবোর্ডে চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানিয়েছেন, গেলো বছর ২০২৫ সালে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন।

২০২৪ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ১৫৭জন।
২০২৩ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন।

আর ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন।

কর্তৃপক্ষ বলছে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। অভিন্ন প্রশ্ন পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বেশ খানিকটা সুবিধা মিলেছে বলেও জানান বোর্ড কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোন খরব মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ২৪টি ভিজিলেন্স টিম সব কেন্দ্র গুলো পর্যায়ক্রমে পরিদর্শন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ