July 25, 2026, 5:49 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

আজ থেকে শুরু হওয়া ২০২৬ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রের সামনে হেল্প ডেস্ক বসিয়ে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলফাডাঙ্গা উপজেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার ৩টি পরিক্ষা কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচারনা করেছে ইসলামি ছাত্র শিবির।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাবেদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের কলেজ সম্পাদক হাফেজ ওয়াহিদুল ইসলাম ও আলফাডাঙ্গা পৌর সভাপতি সাইফুল ইসলাম ইউসুফ।

এ হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সফলতা কামনা করেন এবং সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।

এ বিষযে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জাবেদ হোসেন বলেন, শিক্ষার্থীদের কল্যাণে, নৈতিক উন্নয়ন এবং মানবিক সেবামূলক কার্যক্রমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতে ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ