July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ময়মনসিংহে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধন: ময়মনসিংহে শুরু হলো তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন

২ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী তিন দিনব্যাপী (২–৪ জুলাই) ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে।

মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগের সঙ্গে সংগতি রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ জেলায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন শুরু হয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে কবিতা আবৃত্তি, সংগীত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ