July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা -ডা. শফিকুর রহমান, এমপি

ডেস্ক রিপোর্ট

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা -ডা. শফিকুর রহমান, এমপি
২ জুলাই বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ও সফলতা কামনা করে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর
রহমান ১ জুলাই এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, আগামীকাল ২ জুলাই বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
আমি সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল শিক্ষার্থীর মেধাকে শানিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ দান করুন।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যত্ন নেয়া ও সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতে সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষকমণ্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আমীরে জামায়াত আরও বলেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুমোদিত উপকরণ সঙ্গে নেয়া নিশ্চিতে সতর্ক হতে হবে। একই সঙ্গে যানজটপূর্ণ শহর ও নগরে যথাসময় পরীক্ষার হলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, যানবাহন এবং বৈরি আবহাওয়ার জন্য উপকরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিশেষ প্রস্তুতি নেয়া ও জনগণকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ