September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

বুধবার , ১ জুলাই বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরদার, এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসাইন, জাগপার ঢাকা মহানগর সভাপতি জিয়াউল আনোয়ার, এবি পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যথাক্রমে নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ৩৬ দিনের কর্মসূচির প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। আগামী ৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জুলাই চেতনাকে জাগরুক রাখতে ১১ দলের নেতাকর্মী ও দেশবাসীকে গৃহীত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ