ফকিরহাট মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় বাগেরহাটের ফকিরহাট মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ চারা রোপণ করা হয়েছে।
বুধবার (০১ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ লাগিয়ে কর্মসূচি শুরু করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রোকনুজ জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, ফকিরহাটে কৃষি অফিসের আওতায় এ বছর জুন মাসেই ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ চারা মোট ৫ হজার ৪২৫ টি চারা প্রনোদনার আওতায় বিতরণ করা হয়েছে। এছাড়া রাস্তার পাশে খেজুর, জাম বীজ বপনের বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। #