September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আনুষ্ঠানিকভাবে চল্লিশা ইউনিয়নের দায়িত্ব নিলেন প্রশাসক

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-র সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এ এস এম আনোয়ার হোসেন।

​মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে তিনি নতুন দায়িত্ব বুঝে নেন।

তার এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ইউনিয়ন পরিষদ সদস্যদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দায়িত্ব গ্রহণের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আজিজুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।

​এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম খান, সদর উপজেলা মহিলা বিএনপির সদস্য সচিব শাহনাজ আক্তার, ইউনিয়ন মহিলা বিএনপির সভাপতি রহিমা আক্তার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সোহাগ হাছান এবং অন্যান্য ইউপি সদস্য ও গ্রামপুলিশ সদস্যরা।

নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়া এ এস এম আনোয়ার হোসেন ও প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন উভয়ই আগামী দিনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

​উল্লেখ্য, গত ১৬ জুন স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চল্লিশা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এস এম আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ